চৌগাছায় ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

শাহীন সোহেল (যশোর) চৌগাছাঃ যশোরের চৌগাছায় ০১ কেজি গাঁজাসহ আসামী মোঃ পুল্লাদ আলী ফকির (৬২) কে ০১ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

২৩ ফেব্রুয়ারি (রবিবার) সকালে চৌগাছা থানাধীন পৌরসভার ০৩ নং ওয়ার্ডের তারিনিবাস কদমতলা গ্রাম হতে আসামী মোঃ পুল্লাদ আলী ফকির (৬২) কে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উক্ত গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করেন,অন্যান্য সদস্যরা ছিলেন, বিভাগীয় স্টাফ পরিদর্শক লায়েক উজ্জামান উপ পরিদর্শক মোঃ সাইদুর রহমান সহকারী উপ পরিদর্শক বিপ্লব চক্রবর্তী, মোঃ আরিফুজ্জামান, সিপাহী নাজমুছ সাকিব, আশিকুজ্জামান সজল ও গাড়িচালক সমন্বয়ে একটি অভিযানিক টিম ২৩ ফেব্রুয়ারি সকালে চৌগাছা পৌরসভার তারিনিবাস কদমতলা এলাকা থেকে অবৈধ ০১ কেজি গাঁজাসহ আটক করেন।

অত্র ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

মন্তব্য লিখুন

আরও খবর