
যশোরের চৌগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও একটি ভ্যানসহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছেন চৌগাছা থানা পুলিশ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ গোলাম কিবরিয়া ও সঙ্গীয় ফোর্স ৫ মে (মঙ্গলবার) রাত আনুমানিক ৮ টার দিকে পৌরসভার ব্রাকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর সড়কে তল্লাশি চালিয়ে নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট এবং একটি ভ্যান জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক