
নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। এসময় ইটভাটার চিমনি, কীলন এবং সমস্ত কাঁচা ইট ভেঙে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলার বাবুপুর বাজার, বাঁকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় অবস্থিত মোট ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন।
পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া এর পরিচালনায় জেলা পুলিশ, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস, কালিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতর নড়াইল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপি অভিযানে কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাঁকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স বি বি সি ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স স্টোন ব্রিকস, মেসার্স চৌধুরী ব্রিকস ও মেসার্স আর বি আই ব্রিকস এবং জিগজ্যাগ পদ্ধতির মেসার্স এস এম বি ব্রিকস নামে ছয়টি ইটভাটার চিমনি, কীলন এবং ইটভাটার সমস্ত কাঁচা ইট ভেঙে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে পরিবেশের জন্য যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে তার জন্যেই এ অভিযান। অভিযানে ছয়টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...