
মজিবুর রহমানঃ কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করে ইট উৎপাদনের দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চারটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আশুজিয়া ইউনিয়নের ৩টি ও বলাইশিমুল ইউনিয়নের ১টি ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী।
“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, সংশোধিত ২০১৯”–এর ৫ ধারা লঙ্ঘনের অপরাধে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। দণ্ডিত ইটভাটাগুলো হলো—
মেসার্স টি আইবি ব্রিকস, এ এন ব্রিকস, এএসটি ব্রিকস ও মেসার্স সানি ব্রিকস।
উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল ইসলাম এর নির্দেশনায় এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলামএর সার্বিক সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।ইটভাটা মালিকরা ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...