
নড়াইলে ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার মামলায় নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. অচিন চক্রবর্তী (৭০) এর জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাছ হোসেন মৃধা এ আদেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে চলতি বছরের ১০ সেপ্টেম্বর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তাঁর বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.অচিন চক্রবর্তীকে ৬ নম্বর আসামী করা হয়।
এ মামলায় মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন এড.অচিন চক্রবর্তী। তবে আদালতের বিচারক আলমাছ হোসেন মৃধা জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...