
শফিকুল ইসলাম, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল তার্কিক পরিষদের আয়োজনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী স্মারক বিতর্ক উৎসবের আওতায় প্রথম অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আজ (৬ ফেব্রুয়ারি ২০২৫-বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
উপাচার্য অধ্যাপক রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন,“বিতার্কিকরা তাদের জীবনে স্মার্ট ও প্রজ্ঞাবান হয়ে থাকে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা শানিত করতে পারে। জবির একমাত্র ছাত্রী হলের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রশাসন সচেষ্ট রয়েছে।”
এবারের বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল পর্বে ‘সংসদ বিশ্বাস করে দাতা গোষ্ঠির বৈদেশিক সাহায্যের শর্ত হিসেবে বিশ্বব্যাপী সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক লিঙ্গসমতা নিশ্চিত করা উচিত’ বিষয়ের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়।
ফাইনালে এম কিউব স্কয়াড দল পক্ষের বক্তব্য উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, অন্যদিকে বিপক্ষের দল ডিএইচপি লিগ্যাসি বেয়ারার পরাজিত হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসেবে শেখ তসলিমা জাহান মুন এবং ফাইনাল পর্বের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মারজানা আক্তার ইলমা পুরস্কৃত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা।
ট্রেজারার ড. সাবিনা শরমীন বলেন, “এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যুক্তি ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে পারে। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি জীবনের চলার পথকে সহজতর করে তোলে।”
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ছাত্রী হল তার্কিক পরিষদের সভাপতি শারমিন সুলতানা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক নাঈমা আক্তার রিতা। অনুষ্ঠানটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহলে বিতর্ক সংস্কৃতি চর্চার নতুন দিগন্ত উন্মোচন করে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...