
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচারনায় নেমেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব, বিশিষ্ট সিএন্ডএফ এবং আমদানি-রপ্তানীকারক, বেনাপোলের কৃতি সন্তান মো. ইমদাদুল হক ইমদাদ। গত প্রায় দুই মাস যাবৎ তিনি বেনাপোল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
২নং ওয়ার্ডে (দূর্গাপুর+নামাজগ্রাম) ৯ দিনব্যাপী নির্বাচনী প্রচারনা সফলভাবে শেষ করে আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল থেকে তিনি ১নং ওয়ার্ডের (সাদিপুর গ্রাম) নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। সীমান্ত সংলগ্ন এই গ্রামে প্রায় ৩-৪ হাজার লোকের বসবাস। সরেজমিনে দেখা গেছে, সীমান্তবর্তী এই অবহেলিত গ্রামটিতে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। ভাঙাচোরা রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে গ্রামবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সকাল থেকে ইমদাদুল হক ইমদাদ তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে ১নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন। তিনি ভোটারদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। এ সময় তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে জয়ী হলে ১নং ওয়ার্ড সহ পৌরসভার ৯টি ওয়ার্ডকে আধুনিক মানের পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট ভোটারদের হাতে তুলে দিচ্ছেন।
ভোটারদের হাতে তুলে দেওয়া লিফলেটে ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌরসভাকে একটি “স্মার্ট এবং আধুনিক” পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। লিফলেটে উল্লিখিত প্রধান প্রতিশ্রুতিগুলো নিচে তুলে ধরা হলো:
* মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য অত্যাধুনিক হাসপাতালের ব্যবস্থা।
*কারিগরি শিক্ষার মাধ্যমে যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
*নারীদের ক্ষমতায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করা।
*বেনাপোল পৌরসভার অবৈধ দখলদারমুক্ত করে আধুনিক লেক স্থাপন, লেকের দুই পাশে আলোকসজ্জা এবং সৌন্দর্য বৃদ্ধি। খেলাধুলার মান উন্নয়নে আধুনিক স্টেডিয়াম ও একাডেমী স্থাপন।
* পৌর এলাকার নাগরিকদের বিনোদনের জন্য একটি অত্যাধুনিক পার্ক নির্মাণ।
* পৌর এলাকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পৌর এলাকাকে সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতাভুক্ত করা।
* জলাবদ্ধতা দূরীকরণে প্রতিটি ওয়ার্ডে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা।
*স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং মন্দির সংস্কারের কাজ করা।
*বেনাপোলকে একটি আন্তর্জাতিক সীমান্ত শহরে রূপান্তর।
* মাদক ও দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন বেনাপোল পৌরসভা প্রতিষ্ঠা।
* দল-মত নির্বিশেষে সকলের ন্যায় বিচার নিশ্চিত করা।
*রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ নাগরিক চলাচলের পথ সহজ করা।
* পৌর এলাকায় সুপেয় পানির সরবরাহ এবং উন্নত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা।
*দরিদ্র ও অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে সর্বোচ্চ কাজ করা।
* আধুনিক বাজার ব্যবস্থা, যেখানে মানুষ স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারবে।
* পরিচ্ছন্নতাকর্মী ও বাস্তুচ্যুত মানুষের জন্য আবাসন প্রকল্প।
*বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও সবুজ নগরীতে রূপান্তর। ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থা, পানির নিষ্কাশন, বিদ্যুৎ ও ইন্টারনেট ক্যাবল সংযোগের সুপরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলা।
১নং ওয়ার্ড (সাদিপুর গ্রাম) সীমান্তবর্তী হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ উন্নয়ন থেকে বঞ্চিত। এলাকার রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা খুবই শোচনীয়। ইমদাদুল হক ইমদাদ যখন ভোটারদের সাথে মতবিনিময় করছিলেন, তখন গ্রামবাসীরা তাদের ক্ষোভ এবং দুঃখের কথা তার সামনে তুলে ধরেন। তারা বলেন, “ভোটের সময় অনেকেই অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পর আর কেউ খোঁজ নেয় না। আমরা চাই একজন সৎ এবং যোগ্য মেয়র, যিনি আমাদের এই অবহেলিত গ্রামের উন্নয়ন করবেন।”
ইমদাদুল হক ইমদাদ ভোটারদের আশ্বস্ত করে বলেন, “আমি এই বেনাপোলের সন্তান। আপনাদের সমস্যাগুলো আমার চেয়ে ভালো আর কেউ বোঝে না। আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আমি এই সাদিপুর গ্রাম সহ পুরো বেনাপোল পৌরসভাকে একটি আদর্শ এবং আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো। আপনাদের দাবিগুলো পূরণ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তার এই নির্বাচনী প্রচারনায় সাদিপুর গ্রামের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেক ভোটার সরাসরি তার পাশে এসে সমর্থন ঘোষণা করেছেন। লিফলেটে তার প্রতিশ্রুতিসমূহ ভোটারদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে। সাদিপুর গ্রামের ভোটারদের মধ্যে ইমদাদুল হক ইমদাদের জনপ্রিয়তা এবং সমর্থন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এলাকার প্রবীণ এবং তরুণ ভোটাররা মনে করছেন, ইমদাদুল হক ইমদাদ একজন সৎ, কর্মঠ এবং যোগ্য প্রার্থী, যিনি বেনাপোল পৌরসভার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।
উপস্থিত গ্রামবাসীদের মধ্যে থেকে কয়েকজন বলেন, “ইমদাদ ভাই আমাদের লোক। তিনি সব সময় আমাদের পাশে থাকেন। তার প্রতিশ্রুতিগুলো বাস্তবসম্মত। আমরা বিশ্বাস করি, তিনি যদি মেয়র হন, তবে আমাদের গ্রামের উন্নয়ন হবে।”
সব মিলিয়ে, ১নং ওয়ার্ড সাদিপুরে ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী গণসংযোগ ব্যাপক সফল হয়েছে। তার জনসমর্থন এবং জনপ্রিয়তা আগামী পৌরসভা নির্বাচনে তাকে মেয়র পদে বিজয়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
১নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারনায় অংশ নেন-বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি- জনাব মো. শাহাবুদ্দিন,সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক -শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক- আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- অজয় পাল সদস্য- হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য- লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুবনেতা- রেজাউল ইসলাম রেজা, যুবনেতা মনির হোসেন, শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিকদল সহ সাদীপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...