
জয়পুরহাটে রাস্তা পারাপারের সময় আলু বোঝাঁয় অটোরিক্সা ট্রলির ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ইসরা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট-ধামইরহাট সড়কের খনজনপুর নেসকো কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক।
নিহত শিশু ইসরা জয়পুরহাট পৌর শহরের খনজনপুর মহল্লার কাবিউর হোসেন ও নারী পুলিশ সদস্য নাজমা মরিয়মের কণ্যা।
ওসি নুর আলম সিদ্দিক জানান, নারী পুলিশ সদস্য নাজমা মরিয়ম তাঁর শিশু কন্যা ইসরাকে নিয়ে খনজনপুর নেসকো কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামী আলু বোঝাই ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পরে গুরুতর আহত হন শিশু ইসরাক।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক উজ্জ্বল হোসেনকে আটক করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...