
জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করার অভিযোগে অর্থোপেডিক চিকিৎসক ডা: আতাউল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী রোগী।
শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন পাঠ করেন ভুক্তভোগী রোগী জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত।
আবু হায়াত বলেন, দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে গেলে তিনি শহরের সিও কলোনী এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তার আতাউল হকের শরণাপন্ন হন। গত ২০২৩ সালের ২০ নভেম্বর নগদ দেড় লাখ টাকা নিয়ে জয়পুরহাট ওই বেসরকারি ক্লিনিকে প্রদান করেন। সেই থেকে তিনি ডাক্তার আতাউল হকের পরামর্শ মত চিকিৎসা ও অপারেশন গ্রহণ করতে থাকেন।

তিনি আরও জানান, এক পর্যায়ে আমার ক্ষতস্থানে পচন ধরে হাড় পর্যন্ত ঘা হয়। এরপর ডাক্তার আতাউল হক নিয়মিত চিকিৎসা দিলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক আমাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেন।
এরই মধ্যে আমার খরচ হয় আরো প্রায় দুই লাখ টাকা। এই চিকিৎসা নিতে গিয়ে আমার সহায় সম্পত্তি বিক্রি করতে হয়। এখন আমি নিঃস্ব সহায় সম্বলহীন। এরপরও আমি পঙ্গুত্ব বরন করতে চলেছি। আমি ক্ষতিপুরুন সহ ডাক্তার আতাউল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবু হায়াতের স্ত্রী মুক্তি বেগম, প্রতিবেশী রোম্মান হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...