
জয়পুরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে দুটি চোরাই মোটরসাইকেলসহ পেশাদার চোর চক্রের তিন পেশাদার সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার উথাইল গ্রামের মোঃ সাইদুল কাজীর ছেলে মোঃ রবিউল ইসলাম (২৪), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়ার মোঃ আতোয়ার হোসেনের ছেলে মোঃ নাদিম (২৫) এবং একই উপজেলার নাকুলগাছি গ্রামের মোঃ মোবারক হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৩১)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এই তিন পেশাদার চোরকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বালিঘাটা লতিরহাট এলাকা থেকে একটি কালো রঙের ‘ডিসকভার ১১০ সিসি’ এবং মালঞ্চা এলাকা থেকে একটি লাল রঙের ‘এপাসি আরটিআর ১৫০ সিসি’ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত।
তারা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত তিন জনের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা বিভিন্ন থানায় রয়েছে। এছাড়াও চোর চক্রের সাথে জড়িত অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার