
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মহব্বতপুর গ্রামের আব্দুল হাকিম সরদার, আব্দুল গফুর, নাজিদুল সরদার, জামিউল হোসেন, আবু সাইদ, নাদিম সরদার ও নাজু বিবি। অপর পক্ষের দুইজন মঞ্জুরুল ও বেলজান।
ভুক্তভোগী আব্দুল হাকিম সরদার জানান, তিনি ২০২০ সালে মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে নুরুন্নাহানের কাছ থেকে ৯ শতক জমি কিনেন। পরে সেই জমি নুরুন্নাহারের ছোট বোন শারমিন নিজের বলে দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় মামলাও হয়। এ অবস্থায় শুক্রবার সেই জমি দখল করতে আসেন শারমিন ও তার লোকজন। এসময় আব্দুল হাকিম ও তার পরিবার বাধা দিলে তাদের এলোপাতাড়ি মারপিট করে ৮ জনকে গুরুতর আহত করা হয়।
অপর পক্ষে দুইজন আহত হয়। পরে আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোক্তাদুল হোসেন বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার