
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর জয়পুরহাট জেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এতে ইঞ্জিনিয়ার তাইজুল ইসলামকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মিনহাজুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। আহবায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য আহবায়কের দায়িত্ব পাওয়া ইঞ্জিনিয়ার তাইজুল ইসলাম। এর আগে, ৫ জানুয়ারি জেটেবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন আকন্দ স্বাক্ষরিত এক তালিকায় এই কমিটি অনুমোদন দেন।
কমিটির যুগ্ন আহবায়কের দায়িত্ব পেয়েছেন, ইঞ্জিনিয়ার আহসান হাবিব সৈকত, ইঞ্জিনিয়ার কবির প্রামাণিক সুমন ও ইঞ্জিনিয়ার রেজুয়ান মন্ডল রেজা। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, ইঞ্জিনিয়ার রাসিব হোসেন, ইঞ্জিনিয়ার আল আমিন হোসেন, ইঞ্জিনিয়ার আরিফ বিল্লাহ, ইঞ্জিনিয়ার স্বাধীন হোসেন, ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, ইঞ্জিনিয়ার আহানুর রহমান, ইঞ্জিনিয়ার মিন্টু মিয়া, ইঞ্জিনিয়ার শিপন হোসেন, ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, ইঞ্জিনিয়ার হাফিজুরর রহমান বাবু ও ইঞ্জিনিয়ার কাফি হোসেন।
আহবায়ক তাইজুল ইসলাম জানান, জেটেব জয়পুরহাট জেলা কমিটি বাংলাদেশের পোশাক রপ্তানি শিল্পকে সমৃদ্ধ করতে ও বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালনে নিরলসভাবে কাজ করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...