
জয়পুরহাটে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব। রোববার বেলা ১১ টায় শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আল মামুন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকরা।
আয়োজকরা জানান, এ উৎসবে ২২ টি স্টল বসেছে। এসব স্টলে স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছেন।
এছাড়া বাহারি ধরনের পিঠাপুলির স্বাদ নিতে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। বিজ্ঞানসম্মত জাতি গড়তে ও নতুন প্রজন্মের সাথে পিঠাপুলির পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...