
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ ও আহত হয়েছেন ৩ জন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে ক্ষেতলাল উপজেলার কামারগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহত নাসির উদ্দিন (৫৮) মোটরসাইকেলের চালক ছিলেন। তার বাড়ি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামে। আহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) ও ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।
জয়পুরহাট জেনারেল হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুল দুই আরোহী নাইম ও ফিরোজকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ক্ষেতলালের বটতলী বাজারের দিক থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন।
বিপরীত দিক থেকে নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পথে কামারগাড়ি এলাকায় দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এর মধ্যে নাসির উদ্দিনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাইম, হাবিবুল ও ফিরোজকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেখানে নাইমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাবিবুল জয়পুরহাট হাসপাতালে ভর্তি আছেন, আর ফিরোজ হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...