
জয়পুরহাট সদর থানাধীন পৌর সদরের নতুনহাট রোড এলাকায় র্যাব-৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২০) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার করা হয়েছে।
র্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ মে ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে ফাঁকা স্থানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দার কার্টন পড়ে রয়েছে।
পরে বিষয়টি ২০ বিজিবির অধিনায়ক র্যাব-৫, সিপিসি-৩ কে অবহিত করলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে বিজিবি ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়।
যৌথ দলটি চিরুনি অভিযান পরিচালনা করে ৪ মে ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫১ কার্টুনে থাকা ১৫ হাজার ৬৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৫ বস্তায় থাকা ৭ হাজার ২০০ পিস জর্দা উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (০৪ মে) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উদ্ধার হওয়া এসব অবৈধ পণ্যের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...