
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়া ও সুনই হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। সোমবার ( ৪ মে) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি হাওরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার প্রায় দেড় হাজার হেক্টর পাকা বোরো ধানের জমি তলিয়ে গেছে। পরিদর্শনকালে এমপি ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা শোনেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসের সহায়তা নিশ্চিত করা হবে এবং এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, যার যতটুকু ক্ষতি হয়েছে, তা সঠিকভাবে জানাবেন। কেউ যেন মিথ্যা বা প্রতারণার আশ্রয় না নেন।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং ইনশাল্লাহ তিনিও তাদের পাশে থাকবেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
প্রত্যেকটি পয়েন্টে কৃষকদের দুঃখকষ্ট লাগবের জন্য মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন ওলামাদলের নেতা হাফেজ তরিকুল ইসলাম নুরানি।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত