
জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় জেলার পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন।
হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। তিনি পাঁচবিবি পৌরসভার মেয়র ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হলে এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান।
ওসি শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্দেহজনক চলাফেরা করলে স্থানীয়রা তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করলে সেখান থেকে জয়পুরহাট থানায় খবর দিলে, ঢাকায় অবস্থানরত জয়পুরহাট থানা পুলিশের একটি টিম হাবিবকে জয়পুরহাটে নিয়ে এসে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...