
জয়পুরহাটে সরকারি খাসপুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত এবং এঘটনায় মামলা করা হলে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া কোঁচ পুকুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (০১ নভেম্বর ) রাত সাড়ে ১১টায় নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পেঁচুলিয়া পলাশতলী গ্রামের আফসার আলীর ছেলে গোলাম রব্বানী (৫০), গোলাম মাওলা (৪৮) জিতারপুর গ্রামের আব্বাস আলী, মোতাহার হোসেন (৫৩) পেঁচুলিয়া পলাশতলী গ্রামের গোলাম রব্বানী ছেলে জামিউল (১৭)।
প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সাংবাদিকদের জানান, মৎস্য সমিতির নামে লিজ নিয়ে দীর্ঘদিন দুই একর আয়তনের কোঁচপুকুরে মাছ চাষ করছেন পেঁচুলিয়া গ্রামের রাজেন বর্মণ ও তার লোকজন।
জিতারপুর গ্রামের মাওলা, রব্বানী ও ছালামের নেতৃত্বে ১৫-২০ জন পুকুরটি তাদের দাবি করে মাছ ছাড়ে এবং পাড়ের বাঁশ কাটতে থাকেন। রাজেন বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হয়েছেন।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হলে ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...