
জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার কৃষকদের দীর্ঘদিনের চলমান সার সংকট সমাধানে উদ্যোগ নিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। রবিবার (৩০ নভেম্বর) জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম. সাদিকুল ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে দুই পক্ষ বাস্তবমুখী একটি প্রস্তাবনা উপস্থাপন ও পর্যালোচনা করেন, যার মাধ্যমে এলাকাবাসীর সার সংকট দ্রুত সমাধানের পথ সুগম হতে পারে বলে আশা করা হচ্ছে। ফয়সল আলিম কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সার সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, পরিবহন জটিলতা এবং স্থানীয় বাজারে মনিটরিং জোরদারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।
বৈঠকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জয়পুরহাট ও পাঁচবিবি থানার কয়েকজন কৃষক তাদের ভোগান্তি, মাঠপর্যায়ের বাস্তব চাহিদা এবং কাঙ্ক্ষিত সমাধানের বিষয়ে মতামত দেন।
কৃষকসহ সংশ্লিষ্ট সবাই আশা করছেন, ফয়সল আলিমের এই উদ্যোগ সার সংকট নিরসনে একটি কার্যকর ভূমিকা রাখবে এবং কৃষি উৎপাদন নিরাপদ রাখতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...