
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ী গ্রামে ৫ বছরের শিশু নাঈমকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সৎ মা জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু নাঈম আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাঈমের এক বছর বয়সে তার মা মারা যাওয়ার পর তার বাবা জাহানারা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। রবিবার দুপুরে নাইমকে বাড়ির বাথরুমে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন ও স্থানীয়রা।
এসময় তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে তার সৎ মাকে অবরুদ্ধ করে রাখে।
আক্কেলপুর থানার এসআই গনেশ চন্দ্র রায় বলেন, সৎ মা শিশুটিকে হত্যা করেছে স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তার সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে মারধর করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকান্ডের আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...