
জলাতঙ্ক প্রতিরোধ এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে যশোরের বেনাপোল পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কবিরোধী ভ্যাকসিনেশন (টিকা) প্রদানের বিশেষ ক্যাম্পেইন ২০২৬ শুরু হয়েছে,চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। বেনাপোল পৌরসভার উদ্যোগে এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পৌরসভার কর্মীরা বিশেষ জাল ব্যবহার করে বেওয়ারিশ কুকুর ধরে নিরাপদ উপায়ে টিকা দিচ্ছেন। এ সময় স্থানীয় প্রতিনিধি ও সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।
জলাতঙ্ক একটি প্রাণঘাতী রেবিস ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত কুকুর, বিড়াল বা শেয়ালের কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। এ রোগ প্রতিরোধে ভ্যাকসিনের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি নাগরিক সচেতনতাও জরুরি।

*কুকুর, বিড়াল বা জলাতঙ্ক আক্রান্ত প্রাণী কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানটি অন্তত ১৫ মিনিট ক্ষারযুক্ত সাবান ও চলমান পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
*যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রেবিস প্রতিরোধী ভ্যাকসিন (Anti-Rabies Vaccine) গ্রহণ করতে হবে।
*কামড় বা আঁচড়ের জায়গায় ঝাড়ফুঁক, পাতা বা বাঁধন দেওয়া থেকে বিরত থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলা আবশ্যক।
পৌর কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে বেনাপোল এলাকায় জলাতঙ্কের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...