
করাচি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (হনরিস কাউসা) প্রদান করেছে বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বক্তা ডা. জাকির নায়েককে। করাচির সিন্দ গভর্নরের বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন সিন্ধ গভর্নর কামরান টেসোরি, যিনি করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও।
তিনি বলেন, ইসলামের জন্য সেবার স্বীকৃতি হিসেবে এই সম্মানসূচক ডিগ্রি ড. নায়েককে দেওয়া হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গভর্নর টেসোরি বলেন, ড. নায়েক ইসলাম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সফলভাবে অনেক বিতর্কে অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ডা. নায়েক সর্বোচ্চ নিষ্ঠা ও প্রতিশ্রুতির মাধ্যমে ইসলামের প্রচার অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনস্যুলেট জেনারেল, সিন্ধ হায়ার এডুকেশন কমিশনের চেয়ারম্যান ড. তারিক রাফি, করাচি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খালিদ ইরাকি, মুফি আব্দুল রহিম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরাও উপস্থিত ছিলেন।
ডা. জাকির নায়েক বর্তমানে পাকিস্তানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থান করছেন। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ডা. জাকির নায়েক পাকিস্তানে থাকবেন। এই সময়ের মধ্যে তিনি দেশটির বিভিন্ন শহরে সমাবেশ করবেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশাপাশি, তিনি ইতোমধ্যে করাচিতে একটি জনসভা করেছেন। এছাড়া আগামী ১২-১৩ অক্টোবর লাহোর ও ১৯-২০ অক্টোবর ইসলামাবাদে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...