
জাতীয় শিশু-কিশোর ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া গ্রামের নিশাত তাসনিম রোদেলা।
জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন ত্রিশালের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলায় প্রথমে অংশগ্রহণ করে সাংবাদিক কন্যা রোদেলা। সেখানে প্রথম স্থান অর্জন করার পর পর্যায়ক্রমে জেলা ও বিভাগেও প্রথম হয়ে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় শিশু-কিশোর ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে অংশ নিয়ে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে নিশাত তাসনিম রোদেলা।
জাতীয় শিশু-কিশোর ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করা নিশাত তাসনিম রোদেলা ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের ত্রিশাল প্রতিনিধি মতিউর রহমান সেলিমের মেয়ে।
সাংবাদিক মতিউর রহমান সেলিম বলেন, আল্লাহ তায়ালা আমাকে অনেক বড় একটি নেয়ামত দান করেছেন। আমি স্বপ্ন দেখেছি অনেক তবে তা বাস্তবে রূপ নেবে তা ভাবিনি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...