
এম জালাল উদ্দীন:পাইকগাছা
দেশের চিংড়ি উৎপাদনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক অর্জনকারী খুলনার পাইকগাছার চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন-এর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাহেরা নাজনীন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, মোঃ জামিলুর রহমান রানা, শামীম মোর্শেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তার এ অর্জনকে পাইকগাছার জন্য গৌরবময় বলে অভিহিত করেন এবং স্থানীয় তরুণ উদ্যোক্তাদের জন্য প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...