
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুর জেলা পুলিশের জানুয়ারি-২০২৬ মাসের কর্মমূল্যায়নে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মধুখালী থানা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইন্সের শহীদ সালাম সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ স্বীকৃতি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ – এর ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
জানুয়ারি মাসের মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন মধুখালী থানার ওসি ফকির মোঃ তাইজুর রহমান। একই থানার এসআই প্রান কৃষ্ণ জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর এবং এএসআই মোঃ শরিফুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা লাভ করেন।
একই থানার তিন কর্মকর্তা একযোগে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় মধুখালী থানার আইন – শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও পেশাদারিত্বপূর্ণ কর্মকাণ্ড বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “এই স্বীকৃতি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতেও অপরাধ দমন ও জনসেবায় আরও সক্রিয় থাকব।”
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আজিজুর রহমান খান এবং পুলিশ হাসপাতাল, ফরিদপুরের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...