
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ কমলগঞ্জ উপজেলায় সদস্য শিখন কর্মসূচী (ফ্ল্যাগশিপ উন্নয়ন ও সমিতি উন্নয়ন তৎপরতা) বিষয়ক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) অফিস সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সোসিওলজিস্ট মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিনিয়র প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. জয়নাল আবেদীন, সিলেটের প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ হাবিবুর রহমান, এলজিইডি কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে।
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)–এর ২য় সংশোধিত কর্মসূচির আওতায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনায় আধুনিক ধারণা প্রদান এবং কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ উন্নয়নে কার্যকর উদ্যোগকে উৎসাহিত করা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...