
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে রাতের আধারে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
২৪ মার্চ সকাল থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান চলে।
অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. বদরুল হুদাসহ পুলিশ ও র্যাবের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, জাফলংয়ের ইসিএ জোন এর জুমপাড় এলাকায় অবৈধভাবে দানব যন্ত্র দ্বারা পাথর উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে।
অভিযানে বেঁড়িবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়। এ সময় গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করার বিষয়ে সতর্ক করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত