
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় একই দিনে তাঁকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
যোগদান অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াতে হবে। জুলাই আন্দোলনে আমরা একতাবদ্ধ ছিলাম। আমাদের প্রতিজ্ঞা ছিল অন্যায়কে প্রতিহত করতে হবে। আমরা সফল হয়েছি।’
তিনি আরও বলেন, কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। এটি নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও গতিশীল হবে।
নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করেন। সকলের অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চ্যালেঞ্জ সদিচ্ছার সঙ্গে মোকাবিলা করা হবে।
তিনি জানান, তাঁর প্রশাসন হবে অন্তর্ভুক্তিমূলক। প্রশাসনিক কর্মকাণ্ডে নিয়মনীতি ও ন্যায্যতা অনুসরণ করা হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সুপরামর্শ ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন নবনিযুক্ত উপাচার্য।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।
যোগদান শেষে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...