জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন কর্তৃক তিন সংসদকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ ঢাকা থেকে পরিচালিত সামাজিক সংগঠন জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকা আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জালালাবাদ এলাকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেছে জালালাবাদ অঞ্চল থেকে নির্বাচিত তিনজন নবনির্বাচিত সংসদ সদস্যকে।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠু এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাস্থ সিলেটবাসীর ঐতিহ্য অনুযায়ী সামাজিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এ ফুলেল সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকার আজীবন সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ জুয়েল চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকেরা নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।

মন্তব্য লিখুন