
গণঅভ্যুত্থান ২৪-এ মানিকগঞ্জে শহীদ ব্যক্তিরা হলেন, শিবালয় উপজেলার উলাইল গ্রামের মো. রহিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, সিঙ্গাইর উপজেলার ধল্লা খানপাড়া গ্রামের বাহাদুর খানের ছেলে সাদ মাহমুদ খান, হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মহিউদ্দিন মোল্লা, সাটুরিয়া উপজেলার দরগ্রাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে আফিকুল ইসলাম সাদ এবং সদর উপজেলার পশ্চিম দাশড়া (শহীদ রফিক সড়ক) এলাকার নাছির উদ্দিনের ছেলে শফিক উদ্দিন আহমেদ।
মানিকগঞ্জ জেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গেজেটভূক্ত ছাত্র- জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২৪-এ মানিকগঞ্জে ঐ পাঁচজন শহীদ হন।
আজ মঙ্গলবার ২২শে এপ্রিল ২০২৫ ইং দুপুরে এই পাঁচজন শহীদ পরিবারকে জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ-উল-সাবেরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য-সচিব শাহানুর ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক সহ শহীদ পরিবারের সদস্যরা।
জেলা প্রশাসক বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে থেকে বর্তমান সরকার তাঁদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ছাড়া গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদেরও সুচিকিৎসায় সরকার সচেষ্ট রয়েছে। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই পাঁচ শহীদ পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...