
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে জয়পুরহাটে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এই আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।
যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরের সামনে থেকে ম্যারাথন শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া, হয়ে বটতলী বাজার গিয়ে শেষ হয়। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...