
আবুল হাসনাত তুহিন ফেনী:-বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড,কৃষিঋণ মওকুফ,বৃক্ষরোপণ,নারীর জন্য গাড়ি, ইত্যাদি বিষয়ে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য ফেনী-২৪ মে,২০২৬; রোজ রবিবার “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে।
তথ্য অফিসার এস এম আল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আবুল হোসেন, সদস্য সচিব, ফুলগাজী উপজেলা বিএনপি; মো:নেজামুল হক ভুঞাঁ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ফুলগাজী ; এবং মিজ লুতফুন্নাহার পারভীন, নির্বাহী পরিচালক, মিতালী সমাজ উন্নয়ন সংস্থা, ফেনী।
সভাপতির বক্তব্যে এস এম আল আমিন বর্তমান সরকারের কৃষিবান্ধব কর্মসূচীগুলো তুলে ধরেন।তিনি বলেন ” কৃষক কার্ডের মাধ্যমে ডিলারের কাছ থেকে কৃষক ন্যায্যমূল্যে সার, বীজ এবং কীটনাশক সংগ্রহ করতে পারছে; জমানতবিহীন বা সহজ শর্তে ব্যাংক থেকে কৃষিঋণ পাওয়া যায়,স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি ভাড়া এবং সেচ সুবিধা পাওয়া যায়; এবং সময়ে সময়ে সরকার কতৃক প্রদত্ত আর্থিক সহায়তা ও প্রণোদনা সরাসরি কৃষক কার্ডের মাধ্যমে সংযুক্ত ব্যাংক একাউন্টে যোগ হবে”।এরপর বক্তব্য রাখেন মিজ লুতফুন্নাহার পারভীন এবং মো: নেজামুল হক ভুঞাঁ।
অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...