• ঢাকা দেশজুড়ে
  • জেলা প্রশাসন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মানিকগঞ্জ সদর উপজেলা ফুটবল দল

জেলা প্রশাসন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মানিকগঞ্জ সদর উপজেলা ফুটবল দল

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ , ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মানিকগঞ্জ জেলা প্রশাসন ফুটবল কাপ প্রতিযোগিতা শুরু হয় গত ১৬ আগষ্ট ২০২৫। মানিকগঞ্জ পৌরসভা সহ সাতটি উপজেলা ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শুক্রবার ২৯ শে আগস্ট ২০২৫ ইং বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ফুটবল কাপ ফাইনাল খেলায় মানিকগঞ্জ সদর উপজেলা দল ১-১ গোলে নির্ধারিত সময়ে ড্র হয়।

পরে টাইব্রেকারে ৩-২ গোলে শিবালয় উপজেলা দলকে হারিয়ে মানিকগঞ্জ সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলীর,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা- মন্ডলীর সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খান রিতা,মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজ-বাহ উল সাবেরিন,বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি শাহ আরিফুর রহমান বাবু, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা জামাতের আমীর কামরুল ইসলাম মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত থেকে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

মানিকগঞ্জ সদর উপজেলা ফুটবল দলের গোলরক্ষক ইদ্রিস ফুটবল প্রতিযোগিতায় টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের পুরস্কার পান।