
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি রুহুল আমিনকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব–১৪। রুহুল আমিন নালিতাবাড়ী উপজেলার দক্ষিন কালিনগর এলাকার আব্দুল হামিদের ছেলে। তাকে ২৮ ডিসেম্বর রাতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ধরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম রবিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পলাতে সহায়তা করে।
এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর রাত দশটার সময় জেলার নালিতাবাড়ি উপজেলার ধরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিচারাধীন হত্যা মামলার আসামি রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত রুহুল আমীনকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের