
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা উসমান গনি (৪৫) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী।
শনিবার রাতে নকলার বাইপাস সড়কের কূর্শা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা উসমান পৌরসভার কূর্শা বাদাগৈড় গ্রামের মৃত আমজাদ আলীর চতুর্থ ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার নিজ গ্রামের তাকওয়া মসজিদে মাগরিবের নামাজের পর রাত ৭টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় মাওলানা উসমান ঘটনাস্থলেই মারা যান।
এ সময় তিনি মোটরসাইকেলে পাশের ফুলপুর উপজেলার মিসকিপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। পরে নকলা থানা-পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে বাসের নিচ থেকে মাওলানা উসমানের মরদেহ উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...