
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ শরীফ উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা শ্যামপুর পাটওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) একই ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকার লুদাই হাজীর ছেলে তার সহপাঠী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ( এসএসসি ব্যাচ ১৬) এর ইসমাইলের বিষয়ের অনুষ্ঠান শেষে পিরের বাজার আতিক কনভেনশন সেন্টার থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বিকেল আনুমানিক ৪:৪৫ ঘটিকায় ।
পথিমধ্যে সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নং কূপ এলাকায় পৌছা মাত্র একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যায়। এমতাবস্থায় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে গেলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আই সি ইউতে স্থানান্তর করেন। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান। তিনি জানান খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
পুলিশ কর্তৃক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...