
মোঃশাহাজাহান আলী,ঝিকরগাছাঃ যশোরের ঝিকরগাছায় নির্বাসখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার আমির হোসেনের সভাপতিত্বে সোমবার (১৩ জানুয়ারী) বিকালে সাদিপুর বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও বাঁকড়া ডিগ্রী কলেজের সভাপতি রুহুল আমিন সুজন, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সোহাগ।
এছাড়া বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, ঝিকরগাছা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আলী,নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,রাহাদত হোসেন, সাগর হোসেন, খলিলুর রহমান, আব্দুল জলিল।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছ পৌর বিএনপি নেতা,মুস্তাফিজুর রহমান,মীর আফরোজ মনা,বাবলুর রহমান, আমিনুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নি বলেন দেশ নায়ক তারেক রহমান দেশ গঠনে ৩১ দফা যে কর্মসূচি দিয়েছেন তার মধ্যেই সংস্কার নিহিত আছে।আপনারা সকল ভেদাভেদ ভুলে কর্মী সভা থেকে ফিরে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং মহল্লায় মহল্লায় কাজ করুন। ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আধুনিক স্বনির্ভর বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...