• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জে কলেজ শিক্ষার্থী তনুশ্রী হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ, মানববন্ধন

মানিকগঞ্জে কলেজ শিক্ষার্থী তনুশ্রী হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ, মানববন্ধন

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ , ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

১২ই জানুয়ারি ২০২৫ইং সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী তনুশ্রী রায় এর মৃত্যুর ঘটনা যথাযথ তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের রাস্তায় মানববন্ধন ও তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি  করে মিছিল ও মানববন্ধন করে মহিলা কলেজের তনুশ্রী রায়ের শত শত সহপাঠীরা।

পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নিকট  তদন্ত করে বিচারের দাবিতে স্মারকলিপি পেশ করে। জানা গেছে গত বৃহস্পতিবার নব বিবাহিত বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তনুশ্রী রায়ের ঝুলন্ত মৃতদেহ মানিকগঞ্জ পৌরসভাধীন বনগ্রামে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এব্যাপারে তনুশ্রী রায়ের স্বামী অতন বিশ্বাসকে এবং তার শশুর শাশুড়িকে আটক করা হয়েছে ।

মন্তব্য লিখুন

আরও খবর