
মোঃশাহাজাহান আলী,ঝিকরগাছাঃ যশোরের ঝিকরগাছায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ৩ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকারের নেতৃত্বে বুধবার (৮জানুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ফার্মেসীতে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে হাসপাতালের সামনের সুমন ড্রাগ হাউস, মেসার্স শাহাজাহান ফার্মেসী ও মেসার্স জামাল ফার্মেসীকে ১০হাজার টাকা করে জরিমানাসহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফার্মেসী মালিকদের বলেন, ঔষধ ব্যবসা একটি সেবামূলক কাজ। এখানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রেখে মানুষকে বিপদে ফেলা যাবেনা। এছাড়া প্রতিরাতে জনস্বার্থে হাসপাতালের সামনে একটা করে ফার্মেসী খোলা রাখার নির্দেশ দেন।
এসময় জেলা ঔষধ প্রশাসনের পক্ষে তৌহিদুজ্জামান, মহেশ্বর মন্ডল ও ঝিকরগাছা থানা পুলিশ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...