
শাহরিয়ার মিল্টন , শেরপুর : বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
এতে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলআমীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা বিএনপির যুগ্নআহ্বায়ক মো. আব্দুল মান্নান, জামায়েত ইসলামের আমির মাওলানা নুরুল ইসলাম, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, শিক্ষক রোস্তম আলী, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সংগঠক মো. লুৎফর রহমান লাজু প্রমুখ।
সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...