
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে গাড়ির নিচে চাপা পড়ে শান্ত (১৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঝিনাইগাতী ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। শান্ত ঝিনাইগাতীর পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাকাকুঁড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি নিয়ে চালক শান্ত ঝিনাইগাতী সদরে আসছিল।
এসময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়ি চালক শান্ত ওই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় । খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...