
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর ইসলামপুর এলাকার পায়ুপথবিহীন জন্ম নেওয়া শিশু ওমর ফারুকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) বিকেলে শিশুটির পরিবারে ছুটে যান তিনি এবং শিশুটির বাবা ও দাদার সাথে কথা বলেন।
শিশুর দাদার সঙ্গে আলোচনা শেষে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা শিশুটির চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা।
উল্লেখ্য, পাঁচ মাস আগে জন্ম নেওয়া শিশু ওমর ফারুক পায়ুপথ ছাড়াই পৃথিবীতে আসেন। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সার্জারি ও চিকিৎসার খরচে সহায়তা চেয়ে তার দাদা মো. ইব্রাহীম গত কিছুদিন ধরে বিভিন্ন মাধ্যমে সাহায্য চাইছেন।
এই মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান একটি সুন্দর এবং সুস্থ জীবন বাঁচানোর জন্য নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করলেন, যা স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে।যোগাযোগের জন্য: শিশুটির দাদা মো. ইব্রাহীম, মোবাইল নম্বর: ০১৮৫৩০৪৩৫২৬
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন