
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তিনানি গ্রামে মরিচ চাষে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। স্থানীয় কৃষক আমিনুল ইসলাম এ বছর ১০ শতাংশ জমিতে মালচিং পেপার ব্যবহার করে মরিচ চাষ করেছেন।
মালচিং পেপার ব্যবহারের ফলে জমিতে আগাছার পরিমাণ কমে যাচ্ছে এবং মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব হচ্ছে। এতে গাছের বৃদ্ধি স্বাভাবিক ও তুলনামূলকভাবে ভালো হচ্ছে।
এই ধরনের প্রযুক্তির ব্যবহার কৃষকদের উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সঠিক কৃষি পদ্ধতি অনুসরণ করা গেলে মরিচসহ অন্যান্য ফসলের উৎপাদনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, আগের তুলনায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে শ্রম কম লাগে এবং পরিচর্যা সহজ হয়। এতে সময় ও খরচ দুটোই কিছুটা কমানো সম্ভব হচ্ছে।
হাতীবান্ধা গ্রামের কৃষক ইব্রাহিম মিয়া বলেন, মালচিং পদ্ধতির এই মরিচ চাষ দেখে আমার খুব ভালো লেগেছে। আমিনুল ভাইয়ের ফলন দেখে আমিও আগামীতে এই পদ্ধতিতে চাষ করবো।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, “এখন যেহেতু বর্ষা মৌসুম, জমিতে প্রচুর পরিমাণ আগাছা হবে। মালচিং পেপার দিয়ে যদি আবাদ করা হয়, তাহলে আগাছা নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি লেবার খরচও অনেক সাশ্রয় হবে, গাছ ভালো থাকবে।
মালচিং পেপারে আলো পড়লে আলোর রিফ্লেকশনের মাধ্যমে পোকামাকড় অনেক কম থাকে। এতে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...