
শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার জামতলা কলনী এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া ডাকঘরের গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) ও একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।
বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক দুজনসহ পলাতক আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন...
মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য হওয়ায় কংচাইরী...
মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা, মহাসড়কে চলবে...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা,...
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ব্যবসায়ী সমিতির...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে...