
টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহম্মেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুইজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতদের বাড়ি জামালপুর জেলায় অবস্থিত। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...