
মো:সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দিন-রাত সরগরম নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় পৌর এলাকার ২নং ওয়ার্ডে আজ বৃহস্পতিবার(২০ আগষ্ট) ৩য় দিনের মতো নিবিড় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব, মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ, কুশল বিনিময় এবং এলাকার নানা সমস্যা সরেজমিনে শুনে দিনটি পার করেন তিনি।
২নং ওয়ার্ডে টানা ৩ দিনের প্রচারণায় স্থানীয় বাসিন্দাদের অভূতপূর্ব সাড়া ও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। এলাকার প্রবীণ ও তরুণ ভোটারদের আস্থার চিত্র বিবেচনা করে নির্বাচনে এ ওয়ার্ডের ৬৫% থেকে ৭০% ভোট ইমদাদুল হক ইমদাদের বাক্সে পড়ার জোরালো সম্ভাবনা দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও আমজনতা।
দীর্ঘদিন ধরে ২নং ওয়ার্ডসহ বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় কাঁচা রাস্তাঘাট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রয়েছে সুপেয় পানির সংকট, সান্ধ্যকালীন পর্যাপ্ত সড়ক বাতির অভাব এবং ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ব্যবস্থার ঘাটতি।
এলাকাবাসীর এই দুর্দশা লাঘবে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বেশ কিছু বিশেষ নাগরিাক সেবার প্রতিশ্রুতি দিচ্ছেন:
*অবকাঠামোগত উন্নয়ন: আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করা।
*সহজ ও স্বচ্ছ নাগরিক সেবা: পৌরসভাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জনবান্ধব সেবা কেন্দ্রে পরিণত করা।
*নিরাপদ ও পরিবেশবান্ধব শহর: সড়ক বাতি স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ ও সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করা।
*সরাসরি যোগাযোগের সুযোগ: ওয়ার্ডবাসীর সমস্যা সরাসরি মেয়রের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ‘ডিজিটাল অভিযোগ কেন্দ্র’ বা হটলাইন চালু করা।
সাধারণ ভোটারদের মাঝে ইমদাদুল হক ইমদাদকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বাড়ি বাড়ি গণসংযোগকালে সাধারণ নারী-পুরুষ, ব্যবসায়ী ও পথচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। ভোটাররা জানান, তারা একজন তরুণ, পরিচ্ছন্ন ও সবসময় পাশে পাওয়ার মতো জনপ্রতিনিধি চান; সেই জায়গায় ইমদাদুল হক ইমদাদকে তারা বেশ মানানসই ও নির্ভরযোগ্য মনে করছেন। এ ছাড়াও তারা বলছেন, উপজেলা পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও তার রাজনৈতিক প্রভাব রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে শার্শা ও বেনাপোল এলাকায় দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে তার তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী বলয় রয়েছে। দলের নেতাকর্মী ও সমর্থকদের বড় একটি অংশ তার পক্ষ হয়ে কাজ করছেন। জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে তার সমর্থনও কিছুটা বেশি বলে ধারণা করা হয়।
প্রচারণাকালে সাংবাদিকদের সাথে আলাপে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন—
”আমি ক্ষমতার জন্য নয়, এলাকার ছেলে হিসেবে
সাধারণ মানুষের সেবক হতে চাই। দীর্ঘদিন ধরে পৌরবাসী যেসব মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেই সব সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান করবো। জনগণের ভালো ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...