
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে নারী উদ্যোগ ও স্বেচ্ছাসেবীদের আয়োজনে প্রবীণ পিছিয়ে থাকা অসহায় নারীদের নিয়ে ভালোবাসা, আপ্যায়ন সম্প্রীতি’র সন্ধ্যায় এক ব্যতিক্রমী ইফতারের উদ্যোগ নিয়েছেন “উদ্যোগ” ঠাকুরগাঁও নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার ঠাকুরগাঁও শহরের “টাটকা” নামক একটি চাইনিজ রেস্টুরেন্টে “উদ্যোগ” সংগঠনটির আয়োজনে ৫০ জন অসহায় নারীদের নিয়ে মতবিনিময় ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করেছেন স্বেচ্ছাসেবী এই সংগঠন’টি।
উক্ত আলোচনা সভায় ফারিয়া জান্নাত রুনার সঞ্চালনায় বক্তব্য রাখেন “উদ্যোগ” সংগঠনের পরিচালক পলাশ হোসেন, কামরুজ্জামান রিফাত, সাবুরা খাতুন, জান্নাত সহ অন্যান্য’রা।
এমন এক ব্যতিক্রম উদ্যোগের বিষয়ে জানতে চাইলে এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ফারিয়া জান্নাত রুনা জানান, আমরা নারীদের এগিয়ে নিতে উদ্যোগ ঠাকুরগাঁও নামে সংগঠন’টি দীর্ঘদিন ধরে পিছিয়ে পরা নারীদের এগিয়ে নিতে নিরলস ভুমিকা পালন করে আসছে।
তার-ই ধারাবাহিকতায় আজ আমাদের শহরের ছিন্নমূল অসহায় মা-চাচিদে’র কে নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়েছে। আসলে এমন “উদ্যোগ” নিয়ে আমরা সবাই আনন্দিত। এবং তারাও খুব খুশি হয়েছেন। আমরা সব সময় নারীদের বেগমান ও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...