
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নেয় ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা’র পুকুরে পোনামাছ উন্মুক্ত করা এবং পরবর্তীতে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ে বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে চৌরাস্তা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র্যালি’টি শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা’র আয়োজন করা হয়।উক্ত সভায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ঠাকুরগাঁও এর আয়োজনে ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকতা আরাফাত উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নাজমুল হক সুমন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার,রাণীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও।
আরো উপস্থিত ছিলেন, মো:আয়েশা আক্তার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।এম রাজিউল ফারুক রোমেল চৌধুরী,সদস্য সচিব নাগরিক কমিটি ঠাকুরগাঁও। এবং জেলা উপজেলা’র বিভিন্ন সংগঠনের সদস্য ও মৎস্য উদ্যোক্তা’রা।
২০২৫ সালের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো বিশেষ গুরুত্ব পেয়েছে। কেন্দ্রীয় ভাবে সারাদেশে নয় ঠাকুরগাঁওয়ে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ মৎস্য খামারি ৪ জন ব্যক্তি’কে স্কেচ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...