
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁও: কৃষিতে স্বনির্ভর উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কৃষিকে আরো সমৃদ্ধ করতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) সেপারেটর মেশিন বিতরন করা হয়েছে।
দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের হাতে এসব মেশিন তুলে দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তা, ইউনিয়ন কৃষি কর্মকর্তাগন ও উপকারভোগী কৃষকরা সহ অন্যান্যরা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম বলেন, ঠাকুরগাঁও কৃষি সমৃদ্ধ হওয়ায় সারা বছরই জমিগুলো চাষাবাদ হয়ে থাকে। যেহেতু আমাদের এখানকার জমি উচু তাই প্রায় কোন জমিই পড়ে থাকেনা। ফলে মাটির জৈব গুন দিন দিন হারিয়ে যাচ্ছে।
তাই মাটির গুনাগুন রক্ষায় কম্পোস্ট সার উৎপাদনের উদ্দোক্তা তৈরি হরা হচ্ছে এবং উদ্দোক্তাদের সহযোগিতার লক্ষে এসব কম্পোস্ট সেপারেটর মেশিন প্রদান করা হচ্ছে ও পর্যায়ক্রমে আগামীতেও প্রদান করা হবে।
উল্লেখ্য, কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের মাঝে ১০ টি ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরন করা হয়েছে। যার প্রতিটির বাজার মুল্য প্রায় ৩৫ হাজার টাকা করে। এছাড়াও নারী পুরুষ মিলিয়ে জেলায় ৭০ জন ভার্মি কম্পোস্ট সার উৎপাদনকারী কৃষক ও উদ্দোক্তা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...