
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আশ্রমপাড়া এলাকায় মাদক সেবনের সময় হাতেনাতে আটক হওয়া দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৩ আগষ্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী অভিযানে আশ্রমপাড়ার লিটনের বাসা থেকে রূপ কুমার গুহ ঠাকুরতা (কড়ি)’র পুত্র জ্যোতি এবং লিটনের ছেলে কবিরকে মাদক সেবনরত অবস্থায় আটক করে।
পরে আটককৃত দুই জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসাবে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ডের রায় প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হই এবং তাদেরকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
পরবর্তীতে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...